প্রশিক্ষণ ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারি মাসে শেষ হওয়া ঢাকা মহানগর স্কুল হকি টুর্নামেন্ট থেকে বাছাই করা ৪৫ জন খেলোয়াড়কে নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম পর্বের প্রশিক্ষণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৫ দিনের প্রশিক্ষণে কোচের দায়িত্বে রয়েছেন ফজলুল ইসলাম। ডাক পাওয়া খেলোয়াড়দের আজ বেলা ৩টায় স্টেডিয়ামে কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। —ক্রীড়া প্রতিবেদক