প্রশ্ন গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামস যেন প্রশ্ন করলেন না, ঘণ্টায় ২০০ কিমি গতিতে ছুটে এল একটা আগুন-গোলার সার্ভ! প্রশ্নটা গুরুতরও। সেরেনাকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘সর্বকালের সেরা নারী অ্যাথলেট’ হিসেবে। কিন্তু এমন পরিচয়ে খুশি নন সেরেনা। যখন রজার ফেদেরার, টাইগার উডস, লেব্রন জেমসদের পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন তো তাঁদের লিঙ্গগত পরিচয় সামনে আসে না। তবে কেন মেয়েদের বেলায় শুধু এমনটা হয়? ফেদেরারকে তো বলা হয় না সর্বকালের সেরা পুরুষ টেনিস খেলোয়াড়। এ নিয়ে ক্ষুরধার এক খোলা চিঠি লিখেছেন সেরেনা। যেখানে নারী-পুরুষ খেলোয়াড়দের সমান পারিশ্রমিক নিয়ে এত কথা হওয়ায় নিজের বিরক্তিও প্রকাশ করেছেন। তবে সেরেনার মূল দাবি নারীদের প্রতি। জাগো গো ভগিনী—এই আহ্বান জানিয়ে সেরেনা লিখেছেন, নারীদেরই অনেক বড় স্বপ্ন দেখতে হবে। গার্ডিয়ান।