প্রসাধন ব্যবসায় সাকিব


এবার ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্ববিখ্যাত সব কসমেটিকসের ব্র্যান্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সাকিবের মালিকানাধীন ব্রান্ড শপ ‘কসমিক জোভিয়ান’। রাজধানীর যমুনা ফিউচার পার্কের নিচতলার ‘এ’ ব্লকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়েছে দেশের সর্ববৃহত্ এই কসমেটিক সুপার শপের।
উ

দ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ। ক্রিকেট জগতের বাইরেও ছিলেন বিউটিশিয়ান কানিজ আলমাস খান, উপস্থাপিকা শারমিন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ পরিচালিত অপরাজেয় বাংলাদেশ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুরাও সাকিব আল হাসানের সঙ্গে কেক কেটে এই উদ্যোগের সূচনায় অংশগ্রহণ করে।
সাকিব আল হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধুই বাণিজ্য নয়। আমরা এই প্রতিষ্ঠানের মুনাফার একটি অংশ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করতে চাই।’
পরে সাকিব আল হাসান অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানুর হাতে একটি চেক তুলে দেন। অনুষ্ঠানে অপরাজেয় বাংলার কার্যক্রমের ওপর ২ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।