প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়তো খবরের শিরোনাম হতে পছন্দ করেন। অথবা কখন কী বলছেন, সেটা হয়তো নিজেই ভালো করে বোঝেন না। বলা হচ্ছে পাকিস্তানি মডেল কান্দিল বালোচের কথা। কিছুদিন আগে প্রস্তাব দিয়েছিলেন, শহীদ আফ্রিদিরা টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে তাঁদের ‘বিশেষ’ নাচ দেখাবেন। তো আফ্রিদিরা তো তাঁকে হতাশ করেছেন, পাকিস্তান বিদায় নিয়েছে সুপার টেন থেকেই। এবার কান্দিল বালোচ মজলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির প্রেমে। নিজের ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন সুন্দরী এই মডেল। ভিডিওতে বিরাট কোহলিকে প্রস্তাব দিয়েছেন আনুশকা শর্মাকে ছেড়ে তাঁর কাছে চলে যাওয়ার জন্য। কোহলিকে তাঁর কত ভালো লাগে সেসবও বলেছেন রাখঢাক না করেই। দেখা যাক কোহলির মন গলে কি না! জি নিউজ।