প্রস্তাব পেয়েছিলেন আফ্রিদিও
ক্রিকেটে নেই। তার পরও চমকে দেওয়া সব মন্তব্য এবং সিদ্ধান্ত শহীদ আফ্রিদিকে নিয়মিতই খবরে রাখছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবারও চমকে দিলেন একটি তথ্য জানিয়ে। মাজহার মাজিদ স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁকেও! তাঁর সঙ্গে অনেকবার বন্ধুত্ব করার চেষ্টাও নাকি করেছেন বাজিকর মাজিদ। তিনি পাত্তা দেননি।পাকিস্তানের ক্রিকেটে কলঙ্কের কালি ছেটানো একটা নাম মাজহার মজিদ। তাঁর পাল্লায় পড়েই স্পট ফিক্সিং করা সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফের ক্রিকেট ক্যারিয়ার হুমকির মুখে। আফ্রিদি বলছেন, মাজিদ বন্ধুত্ব গড়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন, ‘সব সময়ই সে এটা করেছে, কিন্তু তাকে কিছু কড়া কথা বলে সরিয়ে দিয়েছি।’ আফ্রিদি কথা বলেছেন নিজের ক্যারিয়ার নিয়েও। শিগগিরই ফিরতে চান জাতীয় দলে, ‘সমর্থক, বন্ধুবান্ধব এবং পরিবারের পক্ষ থেকে আমার ওপর অনেক চাপ। সবাই চায়, আমি আবার পাকিস্তানের হয়ে খেলি।’ ওয়েবসাইট।