প্রস্তুত কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকাল বা শীতকাল যখনই হোক, ঘরের মাঠে ২০২২ বিশ্বকাপ আয়োজন করতে কাতার প্রস্তুত। গ্রীষ্মে কাতারের শরীর পোড়ানো গরম এড়াতে বিশ্বকাপটা এগিয়ে বা পিছিয়ে শীতকালে করার আলোচনাও চলছে। বিশ্বকাপ কাতার থেকে সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। বিশ্বকাপ আয়োজক কমিটির সদস্য নাসের আল-খাতের পরশু স্পষ্টই জানিয়ে দিলেন, শীতকালে সরিয়ে নিলে সেটা অন্য কথা; তবে কাতার গ্রীষ্মকালেও বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত। ২০১৪ সালে স্টেডিয়াম নির্মাণের কাজ চলবে আরও দ্রুতগতিতে। এএফপি।