প্রস্তুত কোহলি, প্রস্তুত হচ্ছেন আফ্রিদিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ভারত-পাকিস্তান লড়াই। প্রস্তুত হচ্ছে কোহলি, প্রস্তুত আফ্রিদি।
আবার ভারত-পাকিস্তান লড়াই। প্রস্তুত হচ্ছে কোহলি, প্রস্তুত আফ্রিদি।

ভারত-পাকিস্তানের মাচের মাহাত্ম্য বোঝাতে কদিন আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাত্কারে ওয়াসিম আকরাম বলেছিলেন, ‘এটা সব ম্যাচ কা বাপ।’ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুই হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। এ ম্যাচে রোমাঞ্চিত ওয়াসিম দুদিন আগে বললেন, ‘এর চেয়ে আদর্শ উদ্বোধনী ম্যাচ আর কী হতে পারে!’
যুদ্ধের ডামাডোলে হাঁক ছাড়তে শুরু করেছেন দুই দলের যোদ্ধারা। এশিয়া কাপে ব্যর্থ হলেও বিশ্বকাপে চ্যালেঞ্জে ছুড়ে বিরাট কোহলি টুইট করেছেন, ‘ভালো বিশ্রাম হয়েছে। সময় হয়েছে ঝাঁপিয়ে পড়ার!’
ওদিকে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিও ছুড়েছেন হুংকার। ৩৪ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় আমাদের কাজে দেবে। যেহেতু ধোনি ফিরছে। ফলে ভারতকে হারাতে আমাদের সেরাটাই খেলতে হবে। সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তান দলের চেয়ে ভালো সমন্বয় ক্রিকেট বিশ্বে তো আমি দেখি না। কারণ আমাদের বোলিং, ব্যাটিং ভালো। শুধু একটা জায়গায় ভুল করছি, সেটি ফিল্ডিংয়ে। সংক্ষিপ্ত সংস্করণে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ।