প্রস্তুত ডুমিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজামাম-উল হকের দুরন্ত শট। জমিন থেকে হাত খানেক উঁচু দিয়ে সীমানার দিকে ধাবিত বলটাকে পাখির মতো ছোঁ মেরে তালুবন্দী করলেন জন্টি রোডস। ইনজামাম আউট। ঘটনাটা ১৯৯২ বিশ্বকাপের। ইনজামামের এই ক্যাচ নিয়েই ক্রিকেটপ্রেমীদের চোখ কাড়েন ফিল্ডার জন্টি রোডস। পরে ক্যারিয়ারজুড়ে এ রকম অনেক ক্যাচ নিয়েছেন জন্টি রোডস। কাভার ও পয়েন্টে ফিল্ডিংয়ের প্রসঙ্গ উঠলেই চোখের সামনে ভাসে ‘পাখি’ জন্টি রোডসের ছবি।জন্টি রোডস অবসর নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় হার্শেল গিবসকে। রোডসের যোগ্য উত্তরসূরি হিসেবেই এই দায়িত্বটা সামলেছেন গিবস। তাঁর বিদায়ে দক্ষিণ আফ্রিকার কাভার ও পয়েন্টে ফিল্ডিং করার দায়িত্ব এবি ডি ভিলিয়ার্সের কাঁধে। কিন্তু এই বিশ্বকাপে প্রমাণিত যোদ্ধা ডি ভিলিয়ার্সের হাতে থাকবে উইকেটকিপিং গ্লাভস। তাহলে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে পয়েন্টে ফিল্ডিং করবেন কে?অধিনায়ক গ্রায়েম স্মিথকে দুশ্চিন্তামুক্ত করেছেন জ্যঁ পল ডুমিনি। পয়েন্ট-কাভারে ফিল্ডিং করতে ডুমিনি প্রস্তুত। সন্দেহাতীতভাবেই ফিল্ডিংয়ে মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি এই অঞ্চল। দলের সেরা ফিল্ডারটিকেই দাঁড় করিয়ে দেওয়া হয় এখানে। ব্যাটে-বলের সঙ্গে পয়েন্ট-কাভারে মতো গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিং করে দলকে এগিয়ে নেওয়ায় অবদান রাখতে চান কেপটাউনের এই তরুণ।অভিজ্ঞ মার্ক বাউচারকে দেশে রেখে দলের এক নম্বর উইকেটকিপার হিসেবে এসেছেন ডি ভিলিয়ার্স। ডুমিনি তাই আগে থেকেই জানতেন বিশ্বকাপে কাভার পয়েন্টে ফিল্ডিং করার গুরুদায়িত্ব পালন করতে হবে তাঁকেই। এই জানা থাকাটায় লাভ, বাড়তি শ্রম ঢেলে ডুমিনি প্রস্তুত করেছেন নিজেকে, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। বিশেষ করে উপমহাদেশে, যেখানে ব্যাটসম্যানরা এদিক দিয়েই শট খেলেন। এই দায়িত্ব পালনে আমি প্রস্তুত।’ফিল্ডিংয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে যোগ করলেন ডুমিনি, ‘আমি ওদের অভাবটা পূরণ করতে প্রস্তুত। দেখে থাকবেন প্রোটিয়াদের হয়ে এই জায়গায় যারা ফিল্ডিং করেছে, তারা সবাই গ্রেট ফিল্ডার। এবি উইকেটকিপারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি আমার ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি। আমার বিশ্বাস, আমি ভালো করব এবং জায়গাটি নিজের করে নেব।’ ওয়েবসাইট।