প্রস্তুত রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন পর শুরু হবে নতুন মৌসুম। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এ মৌসুমেও মাঠ মাতাতে তৈরি রোনালদো। ছবি: রয়টার্স
কিছুদিন পর শুরু হবে নতুন মৌসুম। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এ মৌসুমেও মাঠ মাতাতে তৈরি রোনালদো। ছবি: রয়টার্স

গত মৌসুমে ক্লাব ফুটবলে সর্বোচ্চ সাফল্যই পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন ‘লা ডেসিমা’। তারও আগে জিতেছেন ফিফা ব্যালন ডি’অর। তবে ক্লাব ফুটবলে যতটা উজ্জ্বল, জাতীয় দলে ততটাই ম্লান। ব্রাজিল বিশ্বকাপে রোনালদো এ ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরোতে পারেননি। দল বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। অবশ্য চোটের সঙ্গেও লড়তে হয়েছে তাঁকে। সব ব্যর্থতা ভুলে আবারও ক্লাব ফুটবল মাতাতে তৈরি সিআর সেভেন।

পর্তুগিজ উইঙ্গার টোকিওতে এক অনুষ্ঠানে বললেন, ‘এ মৌসুমেও সেরাটা দেওয়ার চেষ্টা করব, প্রতিবার যেটা করি। দলকে সহায়তা করার চেষ্টা করব। গোল করার চেষ্টা করব, শিরোপা জেতার চেষ্টা করব। এখন আমি অনেক মনোযোগী। চোটও নেই। খুব, খুব ভালো লাগছে।’

আর কত দিন খেলবেন ক্লাব ফুটবলে? এমন প্রশ্নের উত্তরে বললেন, ‘আরও ছয়-সাত বছর। মাঠে আমি শতভাগ উজাড় করে দিই। ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত এটি ধরে রাখতে চাই।’ সূত্র: এএফপি।