প্রস্তুত হচ্ছেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটপ্রেম এতটুকু কমেনি বলে ছাড়ছেন না ক্রিকেট। কিন্তু বয়সকে তো আর উপেক্ষা করা যায় না! ৪০ চলছে বয়স। দুই মাসের বিশ্রামটা তাই ভীষণ প্রয়োজন ছিল শচীন টেন্ডুলকারের। বিশ্রাম শেষে আবার ব্যাট হাতে তুলে নিয়েছেন মাস্টার ব্যাটসম্যান। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। ২৩ আগস্ট হায়দরাবাদে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ।মে মাসে আইপিএল শেষ হওয়ার পর থেকেই বিশ্রামে ছিলেন টেন্ডুলকার। সর্বশেষ শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। ওয়ানডে বেছে বেছে খেলছেন অবশ্য অনেক দিন থেকেই। গত বিশ্বকাপের পর খেলেছেন শুধু অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ ও ঢাকায় এশিয়া কাপ। সব মিলিয়ে গত তিন বছরে খেলেছেন মাত্র ২৩টি ওয়ানডে। বহুকাঙ্ক্ষিত শততম সেঞ্চুরিটা হয়ে যাওয়ায় ওয়ানডে আরও কম খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। টেস্টে অবশ্য নিয়মিতই খেলছেন। অস্ট্রেলিয়ায় ভরাডুবির পর এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে ভারত। স্মরণকালের সবচেয়ে দুর্বল দল নিয়ে আসছে নিউজিল্যান্ড। জিততে তাই খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতের। টেন্ডুলকারের কাছেও প্রত্যাশা থাকবে বড় কিছু।বুধবার বিকেলে জাতীয় একাডেমিতে গিয়েই নেটে নেমে পড়েন টেন্ডুলকার। সম্ভবত ১৯ আগস্ট পর্যন্ত কাজ করবেন একাডেমির ব্যাটিং কোচ দিনেশ নানাবতির সঙ্গে। একাডেমির বোলারদের পাশাপাশি নেটে তিনি পাচ্ছেন জহির খানকেও। পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে একাডেমিতে আছেন জহির। ওয়েবসাইট।