প্রস্তুতি পর্বে থাকছেন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার। পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না নিশ্চিত, তবে পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক অধিনায়কও থাকছেন জাতীয় দলের ক্যাম্পে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব নিয়ে ব্যস্ত। ১৮ থেকে ২৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব এবার তাই চট্টগ্রামে। ক্যাম্পে ডাকা হয়েছে ১৫ জনকে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্টের স্কোয়াডে ছিলেন, এমন খেলোয়াড়দের বাইরে মাশরাফি ছাড়াও আছেন মাহমুদউল্লাহ। প্রথমে জ্বর ও পরে আঙুল ভেঙে যাওয়ায় ওয়েস্ট সিরিজের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় ক্যাম্পে থাকছেন না নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ ও রকিবুল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক হয়ে থাকা মোহাম্মদ আশরাফুলকে এবার প্রস্তুতি পর্বেও রাখেননি নির্বাচকেরা।ক্যাম্পে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার: ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, অলক কাপালি, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, ইলিয়াস সানি, মাশরাফি বিন মুর্তজা।