প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতে সাবিনারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচের আক্ষেপ সব সময়ই থাকে বাংলাদেশ মহিলা ফুটবল দলের। এবার সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচবে। ২১ মে ঢাকায় শুরু হচ্ছে এএফসি মহিলা এশিয়া কাপের বাছাই পর্ব। এর আগে দু-তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে গতকাল কলকাতায় গেলেন বাংলাদেশের মেয়েরা। সল্টলেক স্টেডিয়ামে কলকাতা রাজ্য দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সাবিনা, সুইনু প্রুরা। প্রথম প্রস্তুতি ম্যাচটি আগামীকাল। এএফসি মহিলা এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২১ মে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড। ২৩ মে ইরান ও ২৫ মে ফিলিপাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।