প্রস্তুতি ম্যাচ জিতল অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়রা (ইংল্যান্ড ‘এ’) সিরিজ হেরেছে। সে পথেই কি হাঁটবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯? শুরুটা সে রকম ইঙ্গিতই দিচ্ছে। শোচনীয় হার দিয়েই শুরু হয়েছে ইংলিশ যুবাদের সফর। চট্টগ্রামে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১০ উইকেটে হেরেছে তারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৫ রানেই অলআউট সফরকারী তরুণেরা। বিনা উইকেটে ১৪.৫ ওভারে ৮৭ রান করে জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আনামুল ৪৬ ও লিটন ৩৬ রান করে অপরাজিত থাকেন।