প্রস্তুতি ম্যাচে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট সিরিজে কী অপেক্ষা করছে, সেটার একটা মহড়া হয়ে গেল যেন প্রস্তুতি ম্যাচে। ইংল্যান্ড লায়ন্সের (ইংল্যান্ড ‘এ’) বিপক্ষে চার দিনের ম্যাচে ১০ উইকেটে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৯৭ রান প্রয়োজন ছিল লায়ন্সের। জো রুটের সেঞ্চুরি (১১৫*) ও মাইকেল কারবেরির ৭২ রানে লায়ন্স লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪৮.৫ ওভারেই।উইন্ডিজের পরাজয়ের বীজ বোনা হয়ে গিয়েছিল আসলে ম্যাচের প্রথম ইনিংসেই। ক্যারিবীয়রা গুটিয়ে গিয়েছিল ১৪৭ রানে। অধিনায়ক জেমস টেলরের (১১৮) সেঞ্চুরিতে ১৯৪ রানের লিড নেয় লায়ন্স। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিংটা ভালোই করেছে ক্যারিবীয়রা। কাইরান পাওয়েলের সেঞ্চুরি (১০৮), শিবনারায়ণ চন্দরপল (৭৭) ও ড্যারেন ব্রাভোর (৫৭) ফিফটিতে তুলেছিল ৩৯০। কিন্তু তবু জুটেছে বড় পরাজয়ের লজ্জা। আগামী পরশু লর্ডসে শুরু উইজডেন ট্রফির প্রথম টেস্ট। ওয়েবসাইট।