প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশের যুবারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতি ভালোই হলো যুবাদের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮১ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৬৪ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। ওপেনার সাদমান ইসলাম এক রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন। পাপুয়া নিউগিনির পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার রিলেই হেকুরে।
২৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে হুড়মুড়িয়ে ধসে পড়ে নিউগিনির ব্যাটিং লাইন-আপ। ৪০.৩ ওভারে ১১৬ রানেই শেষ হয় তাদের ইনিংস। হারতে হয় ১৬৫ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন গাউদি টোকা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান ও রাহাতুল ফেরদৌস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।