প্রস্তুতি ম্যাচে জিতল হকি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেহরু কাপ হকি শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল বাংলাদেশ একাদশ ৪-২ গোলে হারিয়েছে পাঞ্জাব ব্যাংক একাদশকে। দিল্লির শিবাজি স্টেডিয়ামের এ ম্যাচে গোল করেছেন কৃষ্ণ, মামুনুর (চয়ন), কামরুজ্জামান (রানা) ও রাসেল মাহমুদ (জিমি)।নেহরু কাপের কোয়ার্টার ফাইনাল লিগে সরাসরি খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী এয়ার ইন্ডিয়া, ওএনজিসি ও ইন্ডিয়ান আর্মি। আগামীকাল প্রথম ম্যাচের প্রতিপক্ষ এয়ার ইন্ডিয়া, ২১ নভেম্বর ওএনজিসি এবং ২৩ নভেম্বর ইন্ডিয়ান আর্মি। কাল ম্যাচ শেষে নয়াদিল্লি থেকে টেলিফোনে জাতীয় দলের স্ট্রাইকার জিমি জানালেন নিজেদের প্রস্তুতি সম্পর্কে, ‘প্রথম ম্যাচ হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। খেলোয়াড়েরা একটু ক্লান্ত থাকলেও খুব সমস্যা হয়নি। আশা করি, এয়ার ইন্ডিয়ার বিপক্ষেও ভালো খেলব।’আগামী বছর ফেব্রুয়ারিতে এই দিল্লিতে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার প্রস্তুতি হিসেবে দিল্লিতে নেহরু কাপ ও লাল বাহাদুর শাস্ত্রী হকি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ হকি দল।