প্রস্তুতি ম্যাচে জিতেছে ইংল্যান্ড-স্পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াইয়ে জয় পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। ওয়েম্বলিতে স্টারিজ, ক্যাহিল ও জাগিয়েলকার গোলে ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে পেরুকে।
সেভিলে বলিভিয়ার বিপক্ষে স্পেনের জয় ২-০ গোলে। তোরেসের পেনাল্টি গোলের পাশাপাশি ম্যাচের শেষ দিকে ইনিয়েস্তার গোল স্পেনের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এই দুটো ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের আগে নিজেদের গা গরম করে নিয়েছে ইরান এবং সুইজারল্যান্ডও। হার্টবার্গে অ্যাঙ্গোলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। সুইজারল্যান্ড জ্যামাইকাকে হারিয়েছে ১-০ গোলে।
এছাড়া, প্রথম বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বসনিয়া-হার্জেগোভিনার প্রস্তুতিটা ভালোই হয়েছে। বিশ্বকাপের দল আইভরি কোস্টকে তারা হারিয়েছে ২-১ গোলে। এএফপি।