প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। ফতুল্লা স্টেডিয়ামে আজ শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে বিসিবি একাদশকে ৬৫ রানে হারায় ক্যারিবীয়রা।আজকের প্রস্তুতি ম্যাচটা হওয়ার কথা ছিল ৫০ ওভারের। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে তা ৪৫ ওভারে নামিয়ে আনা হয়। পরশু রোববার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।সকালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বিসিবি একাদশের অধিনায়ক শাহরিয়ার নাফীস। নির্ধারিত ৪৫ ওভারে নয় উইকেটে ২১৭ রান তোলে ড্যারেন স্যামির দল। জবাবে ৪১ ওভারে ১৫২ রান তুলতেই অলআউট হয় বিসিবি একাদশ।সংক্ষিপ্ত স্কোর—ওয়েস্ট ইন্ডিজ: ২১৭/৯ (৪৫ ওভার)ব্রাভো ৪৭, স্যামুয়েলস ৩০, রামদিন ৩০আশরাফুল ৯/৩, কাপালি ৩২/২বিসিবি একাদশ: ১৫২/১০ (৪১ ওভার)কাপালি ৪১, আশরাফুল ৩২, নাসির ২০রামপল ২৩/৪, স্যামুয়েলস ২৭/২ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬৫ রানে জয়ী।