প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশয়টাই শেষপর্যন্ত সত্যি প্রমাণিত হলো। বৃষ্টি আর ভেজা মাঠের কারণে মাঠেই গড়াতে পারল না নিউজিল্যান্ডের সঙ্গে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচটা। তিন দিনের এই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

৯ অক্টোবর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে এই প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে পারত দুই দলের জন্যই। বিশেষ করে ব্যাটিং অর্ডার সাজিয়ে নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারত বাংলাদেশ। ৩ ও ৪ নম্বরে কে ব্যাট করবেন, সেটা নিয়ে এখনো স্থির সিদ্ধান্ত নিতে পারেননি বাংলাদেশের কোচ শেন জার্গেনসন। এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে সেই সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সহজ হতো। ৩ ও ৪ নম্বরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছেন নাঈম ইসলাম, মমিনুল হক ও আইয়ুব মার্শাল। মমিনুল এই প্রস্তুতি ম্যাচের দলে না থাকায় অন্য দুজনের জন্য ভালো সুযোগ ছিল নির্বাচকদের নজর কাড়ার। দীর্ঘদিন পরে দলে ফেরা সাকিব আল হাসানের জন্যও হয়তো জরুরিই ছিল এই প্রস্তুতি ম্যাচটা।

আগামীকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খেলাটা শুরু হতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।