প্রস্তুতি ম্যাচে ভারতের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৩ রানের কল্যাণে কিউইরা তুলেছিল ৮ উইকেটে ১৬৯ রান। ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন আদিল রশিদ। জবাবে ৪ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় ইংল্যান্ড। ইংলিশ ওপেনার জ্যাসন রয় করেন সর্বোচ্চ ৫৫ রান।
মুম্বাইয়ের প্রস্তুতি ম্যাচে রানবন্যা বইয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও ভারতের ব্যাটসম্যানরা। প্রথমে কুইন্টন ডি কক ও জেপি ডুমিনির ফিফটিতে ৯ উইকেটে ১৯৬ রান করেছে প্রোটিয়ারা। জবাবে ধাওয়ানের ৭৩ রানে ভারত করে ৫ উইকেটে ১৯৩। ক্রিকইনফো