প্রস্তুতি ম্যাচে সালমাদের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান মহিলা দলকে মাত্র ৮১ রানে অলআউট করেও কাল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ ৫ রানে হেরেছে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে সালমাদের শুরুটাই হয় বাজে। সানজিদা, সালমা ও রুমানা বিদায় নেন রানের খাতা না খুলেই। আয়েশা (২৮), ফারজানা (১৪) ও নুজহাত (২১*) দুই অঙ্কের ঘরে গেলেও ২০ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে ৭৬ রানের বেশি করতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় ম্লান হয়েছে স্বাগতিক বোলারদের সাফল্য। ১১ রানে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা। জাহানারা, ফাহিমাও নিয়েছেন ২টি করে উইকেট। পাকিস্তানের পক্ষে দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু অধিনায়ক সানা মির (১৮) ও নাহিদা (৩০)।