প্রস্তুতি ম্যাচে হার মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে সেই শ্রীলঙ্কার কাছেই কাল ৫ উইকেটে হেরে গেলেন জাহানারারা। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। এরপর রুমানা ও নিগার মিলে একটু হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু দলের ৫৬ রানে রুমানার বিদায়ের পর বাকিরা যোগ দিয়েছেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৯.৫ ওভারে অলআউট হয়ে গেছে ৯৫ রানে, সর্বোচ্চ ৩৩ রান করেছেন নিগার সুলতানা। ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়েই বাংলাদেশের লক্ষ্যটা পেরিয়ে গেছে শ্রীলঙ্কা।