প্রস্তুতি ম্যাচের অনূর্ধ্ব-১৯ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এ’ দলের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ওয়ানডের সিরিজ খেলবে ইংল্যান্ড লায়ন্স। ২১ জানুয়ারি সিরিজ শুরুর আগে ১৮ জানুয়ারি চট্টগ্রামে তারা একটা প্রস্তুতি ম্যাচও খেলবে। কাল এই ম্যাচের জন্য ১৪ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি।২১, ২৩ ও ২৪ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৮ ও ৩০ জানুয়ারির ম্যাচ দুটি হবে সিলেটে। ৩ ফেব্রুয়ারি ষষ্ঠ ওয়ানডেটি হবে মিরপুরে এবং ৫ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচ ফতুল্লায়।প্রস্তুতি ম্যাচের অনূর্ধ্ব-১৯ দল: আসলাম হোসেন, আল-আমিন, তৌহিদ তারেক খান, সালমান হোসেন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন নূরুজ্জামান, দেওয়ান সাব্বির, আল-রাসেল, আবু জায়েদ চৌধুরী, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, জাকারিয়া মাসুদ, শাহরিয়ার সুমন ও লিটন কুমার দাস।