প্রস্তুতি ম্যাচের ছায়া জাতীয় লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর জাতীয় লিগের ওপর থেকে আলোটা সরিয়ে নিয়েছিল আগেই। যেটুকু আলো অবশিষ্ট ছিল, সেটাও এবার যায় যায়। তৃতীয় রাউন্ড থেকেই ছিলেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কাল ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের ও দুটি প্রস্তুতি ম্যাচের দল। এর প্রভাব পড়ছে কাল শুরু হওয়া পঞ্চম রাউন্ডে। ম্যাচের মাঝপথেই প্রস্তুতি ম্যাচের দলে যোগ দিতে খুলনায় যেতে হচ্ছে ১০ খেলোয়াড়কে।আর এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে রংপুরের খুলনা-সিলেট ম্যাচে। সিলেট হারাচ্ছে বোলিংয়ে দলের সবচেয়ে বড় অস্ত্র এনামুল হক জুনিয়রকে। খুলনা হারাচ্ছে চারজনকে। যদিও এই রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। পয়েন্ট টেবিলের সবার ওপরের দল দুটির লড়াইয়ে প্রথম দিনে এগিয়ে টানা চার ম্যাচজয়ী খুলনাই। সিলেটকে ২৪৪ রানে অলআউট করেছে তারা। ৬৫ রানে ৩ উইকেট নিয়ে নেতৃত্বে ছিলেন রাজ্জাকই। এ নিয়ে এবারের লিগে ৪১ উইকেট হলো বাঁহাতি স্পিনারের। সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন করেছেন সর্বোচ্চ ১০৮। প্রথম শ্রেণীর ম্যাচে তাঁর এটা পঞ্চম সেঞ্চুরি। কাল চার ম্যাচে এই একটিই সেঞ্চুরি। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা সিলেটকে টেনে তোলেন ইমতিয়াজ ও গোলাম মাবুদের ১৪৬ রানের পঞ্চম উইকেট জুটি।মিরপুরে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি রাজশাহীর মাইশুকুর রহমান। ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়নরা করেছে ৬ উইকেটে ২৩৫ রান। অনুশীলনের সময় থুতনিতে আঘাত পাওয়া আশরাফুল খেলছেন না এই ম্যাচে। পাকিস্তানি স্পিনার সুলেমান খানের বল লেগে কেটে গেছে মহানগরের অধিনায়কের থুতনি।চট্টগ্রামে স্বাগতিক চট্টগ্রাম বিভাগকে ১৩৮ রানেই গুটিয়ে দিয়েছে ঢাকা বিভাগ। ঢাকার দুই স্পিনার মোশাররফ হোসেন ও নাজমুল অপু নিয়েছেন ৪টি করে উইকেট। ১১ রানের মাথায় পর পর ২ বলে ২ উইকেট হারানো ঢাকা করেছে ৩ উইকেটে ১২৩। রাজশাহীতে রংপুরের বিপক্ষে ২৪৫ রানে অলআউট হয়েছে বরিশাল। সর্বোচ্চ রান (৭৪) ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া ইসলামুল আহসানের। প্রথম ফিফটি পেয়েছেন এই দলের জাকারিয়া মাসুদও (৫১)।সং ক্ষি প্ত স্কো রচট্টগ্রাম-ঢাকা বিভাগ, চট্টগ্রামচট্টগ্রাম ১ম ইনিংস: ৫৫.১ ওভারে ১৩৮ (মাহবুবুল ৪৬, নূর হোসেন ৩০*; অপু ৪/৩৪, মোশাররফ ৪/৫৮, শরীফ ২/২৭)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৭ ওভারে ১২৩/৩ ( নাদিফ ব্যাটিং ৪৪, রনি ব্যাটিং ৩৯; ইয়াসিন ২/২৫)। রাজশাহী-ঢাকা মহানগর, মিরপুররাজশাহী ১ম ইনিংস: ৯০ ওভারে ২৩৫/৬ (মাইশুকুর ৯১, জুনায়েদ ৪১, মিজানুর ৩৮; শরীফউল্লাহ ২/৩৯, হায়দার ২/৪৮)। বরিশাল-রংপুর, রাজশাহীবরিশাল ১ম ইনিংস: ৭৯.৫ ওভারে ২৪৫ (ইসলামুল ৭৪, জাকারিয়া ৫১, ফজলে রাব্বি ৩১; আলাউদ্দিন ৩/৫১, সোহরাওয়ার্দী ৩/৭২, সাজেদুল ২/৩৪)। রংপুর ১ম ইনিংস: ৫ ওভারে ১৬/১ (লিটন ব্যাটিং ১০; রাসেল ১/৩)।সিলেট-খুলনা, রংপুরসিলেট ১ম ইনিংস: ৮৮.১ ওভারে ২৪৪ (ইমতিয়াজ ১০৮, মাবুদ ৪৩; রাজ্জাক ৩/৬৫, আল আমিন ২/২৪, রবিউল ২/৪৪, মুরাদ ২/৪৫)। খুলনা ১ম ইনিংস: ১ ওভারে ৬/০ (ইমরুল ব্যাটিং ৪; তাপস ০/৫)।