প্রস্তুতি ম্যাচের প্রস্তাব জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় জিম্বাবুয়ে দল। বাংলাদেশে আসার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তারা বিসিবিকে। তবে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি।বোর্ড সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে বাংলাদেশে আসতে চায় বিশ্বকাপের ঠিক আগে। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ দলের খেলোয়াড়েরা তখন বিসিবি একাদশের হয়ে থাকবেন ত্রিনিদাদ সফরে। জিম্বাবুয়ের প্রস্তাবের জবাবে বিসিবি থেকে জানানো হবে এই বার্তাই। তার পরও যদি উপমহাদেশীয় কন্ডিশনে মানিয়ে নেওয়ার কথা ভেবে বাংলাদেশে তারা আসতেই চায়, দ্বিতীয় সারির কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হবে জিম্বাবুয়েকে।আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।