প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ: ১৮৮ ও ১৪৭জিম্বাবুয়ে একাদশ: ১১৩ ও ২২৫/৬ফল: জিম্বাবুয়ে একাদশ ৪ উইকেটে জয়ীক্রিকেট বড় রং বদলায়। বড় দৈর্ঘ্যের ম্যাচে আরও বেশি। যে উইকেটে প্রথম দিন ১৪ উইকেট পড়েছিল, দ্বিতীয় দিন ১৮টি, তৃতীয় দিনে হঠা ৎ সেটি ব্যাটসম্যানদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। পড়ল মাত্র ৪ উইকেট।টেস্ট ম্যাচে সাধারণ নিয়ম হলো, তৃতীয় দিনের উইকেট ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে হাসবে। তিন দিন ম্যাচ বলে এখানে তৃতীয় ও শেষ দিন। টেস্ট ম্যাচ হলে শুধুই তৃতীয় দিন হতো। সেই তৃতীয় দিন নিয়ম মেনে চলল। বড় একটা অঘটন ঘটে গেল তাতেই। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরে গেল বাংলাদেশ!যে উইকেটে ২০০ রান তাড়া করা অসম্ভব বলে গত পরশু দ্রুত একমত হয়ে গিয়েছিলেন গ্রান্ট ফ্লাওয়ার ও হিথ স্ট্রিক, সেখানে জিম্বাবুয়ের দ্বিতীয় সারির দল হাতে ৪ উইকেট রেখেই পৌঁছে গেল ২২৩ রানের টার্গেটে। ১২৫ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলে এতে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন যে মুতিজাওয়া, তিনি টেস্ট দলেই জায়গা পাননি। ৪১ রানের অসমাপ্ত সপ্তম উইকেট জুটিতে মুতিজাওয়াকে যিনি সঙ্গ দিলেন, সেই ম্যালকম ওয়ালারও না।প্রথম দুই দিন যে উইকেটে ব্যাটিং ছিল কঠিন এক পরীক্ষার নাম, সেটিতে ব্যাটিং সহজ হয়ে যাওয়ার তিনটি সম্ভাব্য ব্যাখ্যা থাকে। এক. উইকেট হঠা ৎ খুব ব্যাটিংবান্ধব হয়ে যাওয়া। দুই. খুব ভালো ব্যাটিং। তিন. বাজে বোলিং।এখানে প্রথম দুটি কারণই বেশি পাত্তা পাচ্ছে। জিম্বাবুয়ে একাদশের অধিনায়ক টাটেন্ডা টাইবুও সেটিকেই বড় করে দেখালেন, ‘প্রথম দুই দিন এই উইকেটে বলের বাউন্স বড় বেশি ওঠা-নামা করেছে। আজ সেটি একটু কম ছিল। আরেকটা ব্যাপার, নতুন বলেই অসমান বাউন্সটা বেশি হয়। আজ আমরা বলটা পুরোনো করে দিতে পেরেছি বলেই আর সমস্যা হয়নি।’অচেনা কন্ডিশনে প্রস্তুতি ম্যাচে পরাজয়টাকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার একটা চেষ্টা বাংলাদেশ দল করবে, সেটিই স্বাভাবিক। দলের সঙ্গে আসা নির্বাচক হাবিবুল বাশার যেমন বললেন, ‘প্রস্তুতি ম্যাচে প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বড় কথা। জয়-পরাজয়টা খুব বড় ব্যাপার নয়। আমাদের ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ঠিকমতো হলো না, এটাই আফসোসের ব্যাপার। তবে আমি নিশ্চিত, টেস্ট ম্যাচে ব্যাটিং এমন খারাপ হবে না।’কিসের ভিত্তিতে এই আশাবাদ? বাংলাদেশের প্রথম ইনিংসের পরও তো বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করবে। বাংলাদেশ করেছে ৪১ রান কম। আশা করতে হয় বলেই কি করছেন হাবিবুল? এখানেও আসছে উইকেট। জিম্বাবুয়েতে অনেক খেলার অভিজ্ঞতা থেকে হাবিবুল বলছেন, ‘আমি নিশ্চিত, হারারে স্পোর্টস ক্লাবের উইকেট এর চেয়ে অনেক ভালো হবে।’হাবিবুলের সঙ্গে একমত লোক পাওয়া গেল প্রচুর। জিম্বাবুয়ে দলের প্রায় সব খেলোয়াড় তিন দিনই বাংলাদেশকে দেখতে মাঠে। দ্বিতীয় সারির দলের কাছে বাংলাদেশ হেরে যাওয়ার একটা মনস্তাত্ত্বিক সুবিধা দেখছেন সবাই। তবে সঙ্গে সঙ্গেই যোগ করে দিচ্ছেন, টেস্টের উইকেট এমন হবে না। বাংলাদেশ দলের এক সাপোর্ট স্টাফ অবশ্য এই পরাজয়ের ভালো একটা ব্যাখ্যা দিলেন, ‘জিম্বাবুয়েতে এসে আমরা প্রথম ম্যাচে হারব, এটা আর নতুন কী!’শুধু জিম্বাবুয়েতে এসে নয়, নিজেদের দেশেও জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারাটা একটা অভ্যাস বানিয়ে নিয়েছে বাংলাদেশ দল। এবার সেই ‘প্রথম ম্যাচে পরাজয়’-এর নিয়মটা প্রস্তুতি ম্যাচেই সারা হয়ে গেল বলে একটা স্বস্তিও নাকি আছে। এর সবই আসলে সান্ত্বনার কথা। যা হওয়ার তা তো হয়েছেই। দুই দিন পরই টেস্ট ম্যাচের আগে সেটিকে যত কম গায়ে মাখা যায় ততই ভালো।পরাজয়ের গ্লানির সঙ্গে আরেকটি ছোট্ট দুশ্চিন্তাও অবশ্য উপহার দিয়েছে এই ম্যাচ। কাল সকালে ওয়ার্মআপের সময় বাঁ হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ। সেটি খুব গুরুতর নয় বলেই সবার ধারণা। তবে সারা দিন মাঠেই না নেমে টেস্টে খেলা নিয়ে একটু সংশয় বোধহয় জাগিয়েই রাখলেন মাহমুদউল্লাহ।