প্রস্তুতি ম্যাচের লাল-সবুজ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও ৬ অক্টোবর ফতুল্লা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। মিরপুরে অনুষ্ঠেয় কাল সন্ধ্যার ম্যাচটির জন্য গতকাল ঘোষিত হয়েছে বাংলাদেশ লাল ও সবুজ দল।২৩ সদস্যের প্রাথমিক দলের বাইরে থেকে এই ম্যাচের জন্য নেওয়া হয়েছে নূর হোসেন, মমিনুল, তানভীর, আলাউদ্দিন বাবু ও নাজমুল অপুকে।লাল দল: ইমরুল, তামিম, মুশফিক (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), নাসির, রাজ্জাক, নাঈম, ইলিয়াস, রুবেল, শফিউল, নাজমুল, তানভীর, মমিনুল।সবুজ দল: শাহরিয়ার (অধিনায়ক), শুভাগত, সোহরাওয়ার্দী, শাহাদাত, অলক, আশরাফুল, সগীর, রবিউল, নূর হোসেন, আলাউদ্দিন বাবু, নাজমুল অপু, জুনায়েদ, রবিউল।