প্রস্তুতিতে নেমে পড়ছে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এ বছরও জটিল বৃত্তে ঢুকে যেতে পারে ঘরোয়া ফুটবল। সেই আলামত পাওয়া গেল কাল। তা হোক, নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব কিন্তু দুই প্রধানকে ভেঙেই ক্ষান্ত থাকছে না, সবার আগে ১৪ আগস্ট বিকেএসপিতে আবাসিক ক্যাম্পও শুরু করে দিচ্ছে। দলের কোচ হতে পারেন সাইফুল বারী টিটু।গত মৌসুমে মোহামেডানে খেলা ১০ জন আছেন দলটির খেলোয়াড় তালিকায়—আমিনুল, শাকিল, নাসিরুল, ওয়ালি ফয়সাল, আরিফ, মামুনুল, জাহিদ হোসেন, শাকিল খান, এমিলি ও কমল। আবাহনীর ৪ জন—সুজন, মিশু, শাহেদ ও এনামুল। ফরাশগঞ্জের ২ জন—রেজাউল ও সবুজ। ফেনী সকারের মিন্টু শেখ।দুই-তিনজন বাদে বাকি সবাই জাতীয় দলের খেলোয়াড়। দুই প্রধানকে ভেঙে কাগজ-কলমে সেরা দল গড়েছে শেখ জামাল, মাঠে কি সেরা হতে পারবে?