প্রাইজমানি বেড়ে ৪৫ লাখ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জয়ের আনন্দ তো আছেই, চ্যাম্পিয়নস ট্রফির সেরা দলটি বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাবে এবার। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে মোট প্রাইজমানি ৪৫ লাখ ডলার (প্রায় ৩৬ কোটি ৪৫ লাখ টাকা)। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির তুলনায় টাকার অঙ্ক বেড়েছে ৫ লাখ ডলার।

১৮ জুন ফাইনালে যে দল শিরোপা জয়ের আনন্দে ভাসবে, তারা পাবে ২২ লাখ ডলার (প্রায় ১৭ কোটি ৭২ লাখ টাকা)। সর্বশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা পেয়েছিল ২০ লাখ ডলার। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, অর্থাৎ ১১ লাখ ডলার! সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অন্য দুটি দলও খালি হাতে ফিরবে না, পাবে সাড়ে ৪ লাখ ডলার করে।

আর্থিক দিকটি ভাবলে দেখা যাবে আইসিসির এই টুর্নামেন্টে কেউ শূন্য হাতে ফিরবে না। প্রতিটি গ্রুপের তৃতীয় দল পাবে ৯০ হাজার ডলার করে। আর গ্রুপের একেবারে শেষ দলটি পাবে ৬০ হাজার ডলার। আইসিসি।