প্রাইজমানির পুরোটাই পাবেন কুকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেই ফুলে-ফেঁপে উঠবে ইংলিশ ক্রিকেটারদের ব্যাংক ব্যালেন্স। চ্যাম্পিয়ন হলে ১৩ লাখ পাউন্ড প্রাইজমানির পুরোটাই ভাগ করে দেওয়া হবে ইংল্যান্ড দলের ১৫ ক্রিকেটারকে। ওয়েবসাইট।আইসিসি আয়োজিত গত ২০টি টুর্নামেন্টের একটি জিতেছে ইংল্যান্ড। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে কলিংউডের নেতৃত্বে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবার বৈশ্বিক শিরোপার আনন্দে প্রাইজমানির পুরো আট লাখ পাউন্ডই ইসিবি দিয়ে দিয়েছিল খেলোয়াড়দের। ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৯২—তিনবার বিশ্বকাপের ফাইনালে খেলা ইংল্যান্ড এবারও খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে সে পথেই হাঁটছে। কিন্তু এতে অনুপ্রাণিত হয়ে অ্যালিস্টার কুকের দল ইতিহাসে নাম লেখাতে পারবে? অতীত কিন্তু বলে ভিন্ন কথা। নিজেদের মাটিতে তিনটি টুর্নামেন্টের ফাইনালে খেলে তিনবারই হেরেছে ইংল্যান্ড। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপের পর ২০০৪ সালে এই চ্যাম্পিয়নস ট্রফিতেই। তিনবারই হার ওয়েস্ট ইন্ডিজের কাছে।