প্রাইম স্পোর্টিং চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরিয়েন্ট ব্রেড প্রথম বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম স্পোর্টিং ক্লাব। লিগে পাঁচ ম্যাচের সব কটিতে জয় পাওয়া প্রাইমের পয়েন্ট ১৫। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন প্রিমিয়ার স্পোর্টিংয়ের আরিফ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে লিগের শেষ খেলায় প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৯-২২ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। প্রাইম স্পোর্টিং ক্লাবের পক্ষে ইমদাদ সর্বোচ্চ ১৬টি ও আরিফ ৮টি গোল করেন। অন্য ম্যাচে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমি ১৮-১ গোলে হারিয়েছে সতীর্থ ক্লাবকে। যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমির পক্ষে সর্বোচ্চ ৮টি গোল করেন জিয়াউর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন।