১৩ মে প্যারিসে শুরু হয়েছে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের পুরুষ, মহিলা ও মিশ্র দ্বৈত ও মহিলা এককের খেলা। শুধু পুরুষ এককের ম্যাচ বাকি। কিন্তু ফেডারেশন এখনো অন্ধকারে রয়েছে। চার খেলোয়াড়ের সঙ্গে কর্মকর্তা গেছেন চারজন। কিন্তু কেউ বাংলাদেশের খেলোয়াড়দের ফলটা জানাতে পারলেন না!বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ওয়েবসাইট থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বাংলাদেশ প্রাক-বাছাইয়েই বিদায় নিয়েছে। টুর্নামেন্টের পুরুষ ও মিশ্র দ্বৈতে হার বাজেভাবে। তবে মিশ্র দ্বৈতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে হেরেছে শেষ সেটে গিয়ে।পুরুষ দ্বৈতে বাহরাইনের জুমা হাসান ও সালেহ মোহাম্মদ জুটির কাছে ৭-১১, ১১-৮, ১১-৮, ১১-৪ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মাহবুব বিল্লাহ ও মানস চৌধুরী। মহিলা দ্বৈতে মৌমিতা আলম (রুমি) ও সোনম সুলতানা (সোমা) হেরেছেন ভেনেজুয়েলার গ্রেমলিস আরভেলো ও উইনবারলি মনটেরির কাছে ১১-৭, ১১-৮, ১১-৫ পয়েন্টে। মিশ্র দ্বৈতে মানস ও সোনম ইন্দোনেশিয়ার ত্রিয়োনো পোইয়ো ও মিরা ফিতরিয়ার কাছে প্রথম দুই গেম হারলেও পরের দুই গেম জিতে সমতা ফেরান ম্যাচে (৫-১১, ৬-১১, ১১-৯, ১১-৭)। কিন্তু পঞ্চম গেমে হেরে যান ৩-১১ পয়েন্টে।