প্রাক-মৌসুম ক্যাম্পে ৩২ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৩ এপ্রিল অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর থেকেই লম্বা ছুটিতে আছেন ক্রিকেটাররা। দেড় মাসের ছুটি শেষ হয়ে যাবে কালই। ৩২ ক্রিকেটারকে নিয়ে আগামী পরশু থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাক-মৌসুম কন্ডিশনিং ক্যাম্প শুরু করবেন জাতীয় দলের ট্রেনার গ্রান্ট ট্রাফোর্ড লুডেন।অস্ট্রেলিয়া থেকে হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে ফেরা মাশরাফি বিন মুর্তজা ছাড়া সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে খেলা সবাই আছেন ৩২ জনের তালিকায়। এ ছাড়া ‘এ’ দল এবং ঘরোয়া ক্রিকেটে যাঁরা ভালো করেছেন তাঁদের অনেকেও সুযোগ পেয়েছেন। ৪ জুন শুরু হয়ে ১০ জুন পর্যন্ত ক্যাম্প চলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১১ থেকে ১৫ জুন বিকেএসপিতে ক্যাম্প চলার পর তা আবার ঢাকায় ফিরবে।তবে এক মাসের ক্যাম্পটা শেষ হবে সমুদ্রশহর কক্সবাজারে। শেষ ৫ দিন ক্রিকেটারদের নিয়ে সেখানেই কাটাবেন ট্রেনার। ৩২ জনের তালিকাটা অবশ্য তার আগেই দুই ভাগে ভাগ হয়ে যাবে। জুলাইয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য আলাদা অনুশীলন শুরু করবে ‘এ’ দল। কক্সবাজারের অংশটায় থাকবেন শুধু জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পাওয়া জাতীয় দলের ক্রিকেটাররা। ক্যাম্প সব মিলিয়ে এক মাসের হলেও এর মধ্যে জাতীয় দলের নতুন কোচ এসে গেলে সিদ্ধান্ত বদলাতেও পারে।ডাক পাওয়া ক্রিকেটারদের ক্যাম্প শুরুর দিন সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিও লুডেনের কাছে রিপোর্ট করতে হবে।ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিক, মাহমুদউল্লাহ, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, ইমরুল কায়েস, অলক কাপালি, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ নাজিমউদ্দিন, শামসুর রহমান, শুভাগত হোম, নাদিফ চৌধুরী, নাসিরউদ্দিন ফারুক, সগীর হোসেন, ধীমান ঘোষ, নাসির হোসেন, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, শফিউল ইসলাম, রুবেল হোসেন, শুভাশিস রায়, রবিউল ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, সাকলাইন সজীব, ইলিয়াস সানি ও নূর হোসেন।