প্রাথমিক উইন্ডিজ দলে বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশু-নারাইনদের উত্থান আর শিলিংফোর্ড ফেরায় হারিয়ে যেতেই বসেছিলেন তিনি। তবে সুলিমান বেন যে ফেরার প্রক্রিয়ায় আছেন, সেটা অন্তত বোঝা গেল। বাঁহাতি স্পিনারকে রাখা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রাথমিক দলে। বেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বিশ্বকাপে। পারফরম্যান্স খারাপ ছিল না, জায়গা হারিয়েছিলেন মূলত মাঠের ভেতরে-বাইরে আচরণগত সমস্যায়। ৩০ জনের দলে বড় কোনো চমক নেই। বেনসহ স্পিনার সাতজন। উল্লেখযোগ্যদের মধ্যে নেই ওপেনার আড্রিয়ান বারাথ ও লেগ স্পিনার অ্যান্থনি মার্টিন। ওয়েবসাইট।