প্রাথমিক দলে নেই নাঈম
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজের ওয়ানডে, টি-টোয়েন্টি দুটি দলেই ছিলেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ বলে করেছিলেন ১৮ রান। অথচ সেই নাঈম ইসলাম নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে!
নাঈম ছাড়াও ৩০ জনের তালিকায় না থাকাদের মধ্যে উল্লেখযোগ্য শাহরিয়ার নাফীস, এনামুল হক জুনিয়র ও সোহরাওয়ার্দী শুভ। প্রধান নির্বাচক ফারুক আহমেদ দেশের বাইরে। বাকি দুই নির্বাচকও দল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় ঘটেনি এমন খেলোয়াড় আছেন নয়জন।
৩০ সদস্যের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক (বিজয়), সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন, জুনায়েদ সিদ্দিক, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, আলাউদ্দিন বাবু, শুভাশিস রায়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা।