প্রাথমিক দলে মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও উইকেটকিপার কামরান আকমল। আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠেয় পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কাল ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে পাকিস্তান। মালিক-কামরান ফিরলেও জায়গা হয়নি আবদুল রাজ্জাকের। অনেক দিন পর মালিক ও রাজ্জাক গত অক্টোবরে দলে ফিরেছিলেন একসঙ্গে। পরের মাসেই দুজনের কপাল পোড়ে একসঙ্গেই। চোটের কারণে দুজনই দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ না খেলে ফিরে আসেন দেশে। এএফপি।