প্রাথমিক দলে মাশরাফি-তাসকিন
মাশরাফি বিন মুর্তজার চোট আশীর্বাদ হয়ে এসেছিল তাসকিন আহমেদের জন্য৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাশরাফির চোটে অনেকটা আচমকাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাসকিনের৷ এবার দলে জায়গা হলো দুজনেরই, যদিও প্রাথমিক দল৷ আরেক দফা চোট থেকে ফেরার লড়াইয়ে থাকা অভিজ্ঞ পেসারের সঙ্গে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে আছেন প্রতিশ্রুতিশীল পেসার৷ ২৩ সদস্যের দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের ‘এ’ দলে জায়গা না পাওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন৷ আছেন এশিয়া কাপে খেলা দলের সবাই৷ পরশু ২৬ মে থেকে শুরু হবে ভারত সিরিজের প্রস্তুতি৷ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে ১৫, ১৭ ও ১৯ জুন৷
প্রাথমিক দল
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম, সাব্বির রহমান।