প্রাথমিক দলেও নেই শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের উল্টো পিঠটা তাহলে ভালোই দেখতে শুরু করেছেন বীরেন্দর শেবাগ? ফর্মহীনতার কারণে গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা হয়নি। বাদ পড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে। এবার চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেও জায়গা হয়নি শেবাগের। অবশ্য বিস্ফোরক এই ওপেনারের সঙ্গে প্রাথমিক দলে ঠাঁই পাননি হরভজন সিং ও জহির খানও।আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অংশ নেবে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখে। কিন্তু তার জন্য গতকাল ৩০ সদস্যের যে প্রাথমিক দল দিয়েছে ভারত, তাতে নতুন মুখের ছড়াছড়ি। নির্বাচকদের এই সিদ্ধান্তে পরিষ্কার হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ২০১৫ বিশ্বকাপের জন্য গড়ে তুলতে যাচ্ছে নতুন দল।হরভজন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালের জুনে। শেবাগের মতো তিনিও বাদ পড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে। চোটের কারণে জহির খান গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই দলের বাইরে। প্রাথমিক দলে নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করা চেতেশ্বর পূজারা এবং প্রজ্ঞান ওঝাও। পূজারা দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন। তবে সূচিটা সাংঘর্ষিক না হলে পূজারাকে চ্যাম্পিয়নস ট্রফির জন্যও বিবেচনা করা হতে পারে।ভারতের প্রাথমিক দলে নতুনদের মধ্যে উল্লেখযোগ্য অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ এবং অফ স্পিন অলরাউন্ডার পারভেজ রসুল। ২৪ বছর বয়সী রসুল জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ডাক পেলেন জাতীয় দলের প্রাথমিক দলে।ভারতের প্রাথমিক দল: মুরালি বিজয়, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, উন্মুক্ত চাঁদ, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, মনোজ তিওয়ারি, অজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ঋদ্ধিমান সাহা, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, জালাজ সাক্সেনা, পারভেজ রসুল, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা, উমেশ যাদব, সামি আহমেদ, ইরফান পাঠান, বিনয় কুমার, প্রাভিন কুমার, ঈশ্বর পান্ডে ও সিদ্ধার্থ কৌল। ওয়েবসাইট।