প্রাদেশিক বনাম জাতীয় দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে আমন্ত্রণমূলক কাবাডি টুর্নামেন্টটা হবে ১৪-১৮ জানুয়ারি পর্যন্ত। ভারতের রাজ্যদলগুলোকে নিয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ জাতীয় দল!
সড়কপথে কলকাতা হয়ে দলটি অন্ধ্রে যাবে আগামী ১০ জানুয়ারি। রাজ্য দলের সঙ্গে কীভাবে জাতীয় দলের খেলা হয়? ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নান বললেন, ‘আমরা এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। কীভাবে কার সঙ্গে খেলব, সেটা বড় কথা নয়। খেলায় অংশ নেওয়াটাই বড়। ঢাকা কাবাডি দল নামে আমরা খেলতে পারব না। বাংলাদেশ জাতীয় কাবাডি দল হিসেইে খেলব।’ এই টুর্নামেন্ট দিয়েই আনসারের মেয়েরা আবারও কাবাডিতে ফিরছে। বিজেএমসির সাতজন খেলোয়াড়ের সঙ্গে আনসারের চারজনকে নিয়ে গড়া হয়েছে কাবাডি দল।
বাংলাদেশ দল: শাহনাজ পারভীন মালেকা, ফাতেমা পলি, রুপালি আক্তার, কচি রানী মণ্ডল, ফাতেমা শিলা, শাহিন আরা বৃষ্টি, ফারজানা বেবি, শিলা আক্তার, মাসুমা জান্নাত, শারমিন সুলতানা ও জুনি চাকমা।