প্রানদেল্লি বলছেন অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ব্রাজিল বিশ্বকাপের পরই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন, এমন গুঞ্জন রটেছিল। ইতালিয়ান সংবাদমাধ্যম তো বলে দিয়েছিল তাঁর উত্তরসূরির নামও। যাঁকে নিয়ে এত কথা, সেই সিজারে প্রানদেল্লি মুখ খুললেন অবশেষে। জানালেন, ইতালি দলের কোচের দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তই তিনি নেননি।
গত বিশ্বকাপের পর আজ্জুরিদের কোচ হন প্রানদেল্লি। কিন্তু দিন কয়েক আগে ইতালিয়ান সংবাদমাধ্যম জানায়, আগামী বিশ্বকাপের পর নাকি দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন প্রানদেল্লি। উত্তরসূরি হিসেবে বর্তমানে জাপানের কোচ আলবার্তো জাকেরনির নামও ভেসে আসে বাতাসে। তবে পরশু এক সংবাদ সম্মেলনে এসব গুঞ্জন বলে উড়িয়ে দিলেন ইতালির কোচ, ‘ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু ভাবিনি আমি। আমার চিন্তাভাবনা এখন বিশ্বকাপের বাছাইপর্ব নিয়ে। যা-ই করি, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গেই করব।’ রয়টার্স।