প্রানদেল্লির কৌতুক এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে চলছে কনফেডারেশনস কাপ, অথচ ফুটবল নিয়ে উন্মাদনা যেন অনেকটাই কম। থাকবে কী করে, পুরো ব্রাজিল যে উত্তাল বিক্ষোভে! দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন অতিথি ফুটবলাররা। টুর্নামেন্টের নিরাপত্তা শাখা থেকে পইপই করে বলে দেওয়া হয়েছে হোটেলের বাইরে না বেরোতে। মারিও বালোতেল্লির জন্য অবশ্য বিধিনিষেধটা একটু শিথিল করা হয়েছিল। একটা দাতব্য কাজের জন্য সালভেদরে যেতে হয়েছিল বালোতেল্লিকে। এটি নিয়েই সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন সিজারে প্রানদেল্লির কাছে। কিন্তু রসিকতা করে উত্তর দিতে গিয়ে পড়লেন বিব্রতকর পরিস্থিতিতে। বালোতেল্লিকে কেন বাইরে যেতে দেওয়া হলো এমন প্রশ্নের উত্তরে বলেছেন, ‘ওর গায়ের রংটা আমাদের চেয়ে আলাদা তো, তাই।’ পরক্ষণেই বুঝলেন বেফাঁস কথা বলে ফেলেছেন, তাই ক্ষমাও চেয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে। ওয়েবসাইট।