প্রানদেল্লির খোঁচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশংসা আছে। আবার তার সঙ্গে আছে সূক্ষ্ম খোঁচাও। মাঠে নামার আগে কি তবে প্রতিপক্ষকে কথার তিরে বিদ্ধ করতে চাইছেন ইতালি কোচ সিজারে প্রানদেল্লি? সেটা ইংল্যান্ড দল সম্পর্কে তাঁর মন্তব্য শুনলেই বোঝা যাবে। বললেন, ‘দলটা খুব শক্তিশালী। বিশেষ করে যখন আপনি ওদের শারীরিক সামর্থ্যের কথা চিন্তা করবেন। হজসন চমৎকার কিছু ফুটবলার পেয়েছে।’ ইঙ্গিতটা স্পষ্ট—ইংল্যান্ড শারীরিক ফুটবল খেলে। এত ভালোই যদি হয়ে থাকে তাহলে ইংল্যান্ডের কোন ফুটবলারকে নিজের দলে পেলে খুশি হবেন? এমন প্রশ্নে প্রানদেল্লির জবাব, ‘একজনকেও না।’ জবাবেই বুঝিয়ে দিলেন, ইংল্যান্ড ভালো হতে পারে, কিন্তু ওদের চেয়ে ভালো তাঁর নিজের দল। ওয়েবসাইট।