প্রাপ্তির খাতায় শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেনকে (মনির) মনে পড়ে? মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি বাংলাদেশের এই পেসার। তবে রেকর্ড বই তাঁকে ঠিকই মনে রেখেছে। বাংলাদেশের পক্ষে ৩টি টেস্ট খেলেছেন, ৫৮ ওভার বোলিং করে উইকেট পাননি একটিও। ৩০৭ রান দিয়েও উইকেটশূন্য, টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান দিয়েও উইকেট না পাওয়ার রেকর্ড এটিই। বয়স এখনো মাত্র ২৮, তবে রেকর্ড বই থেকে নাম কাটানোর সুযোগ তাঁর আছে বলে মনে হয় না। ২০০৭ সাল থেকে যে প্রথম শ্রেণীর ক্রিকেটটাই খেলছেন না। আনোয়ারের পরে যিনি (২৩০ রানে ০ উইকেট), বোলিংটা তাঁর আসল কাজ ছিল না—‘ব্ল্যাক ব্র্যাডম্যান’ জর্জ হেডলি!