প্রাভিন কুমারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিনে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় ভারতীয় পেসার প্রাভিন কুমারকে জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.১.৩ ধারা লঙ্ঘন করার দায়ে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।গতকাল দিনের ১৮তম ওভারে কেভিন পিটারসেনের বিপক্ষে একটি এলবিডব্লিউর আবেদন নাকচ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারায়িস এরাসমুস। প্রযুক্তিভিত্তিক রেফারেল পদ্ধতি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছু করারও ছিল না ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু তার পরও ওভার শেষে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন প্রাভিন। সতীর্থ হরভজন সিং তাঁকে দূরে সরিয়ে নিয়ে যান। ম্যাচ শেষে অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন বলেই জানিয়েছেন এ ভারতীয় পেসার।ট্রেন্টব্রিজের সুইং-স্বর্গে গতকাল বোলিংটা দুর্দান্তই করেছেন প্রাভিন। ২২ ওভার বল করে মাত্র ৪৫ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন তিনটি উইকেট। ওয়েবসাইট।