প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ করেই জানালার কাচ ভেঙে দিল বল। তিতিবিরক্ত রানি এলিজাবেথ উঁকি দিয়ে দেখলেন প্রাসাদের মাঠে ফুটবল ম্যাচ হচ্ছে। বাস্তবে কাচ না ভাঙলেও সত্যিই ফুটবল ম্যাচ দেখল বাকিংহাম প্যালেস। ৩০৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গতকাল ফুটবল ম্যাচ হয়ে গেল সেখানে। প্রাসাদের ভেতরে ৩৯ একর বাগানে একটা বিশেষ মাঠও প্রস্তুত করা হয়েছিল। ইংল্যান্ডের প্রথম দুই শৌখিন দল সিভিল সার্ভিস এফসি ও পলিটেকনিক এফসি খেলেছে ম্যাচটায়। উপলক্ষ এফএর ১৫০ বছর পূর্তি। এএফপি।