প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৩ বছর ২৭ দিনে থামল নরম্যান গর্ডনের জীবনের ইনিংস। সেঞ্চুরিয়ান এখানে একমাত্র তিনিই, অন্তত আরও চার বছর পাচ্ছেন না কোনো সঙ্গী। জীবিত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার লিন্ডসে টাকেটের বয়স যে আজ ৯৫ বছর ২০৯ দিন! তবে গর্ডনের আগে কিন্তু জীবনের ইনিংসে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন এরিক টিন্ডিল। কিউই উইকেটকিপার ব্যাটসম্যানকে থামতে হয়েছিল ‘নার্ভাস নাইন্টি নাইনে।’
গর্ডনের মতোই পাঁচটি টেস্ট খেলেছিলেন টিন্ডিল, ২০১০ সালের ১ আগস্ট মারা যান ৯৯ বছর ২২৬ দিন বয়সে। একটি টেস্ট খেলা ইংলিশ ব্যাটসম্যান ফ্রান্সিস ম্যাককিনন বেঁচে ছিলেন ৯৮ বছর ৩২৪ দিন। টিন্ডিলের স্বদেশি, ৭ টেস্ট খেলা ব্যাটসম্যান জ্যাক কার ৯৬ বছর ১৫০ দিন। ক্রিকেটের আঙিনায় সফলদের মধ্যে সবচেয়ে দীর্ঘ জীবন পেয়েছিলেন উইলফ্রেড রোডস। ইংলিশ অলরাউন্ডার বেঁচে ছিলেন ৯৫ বছর ২৫২ দিন।