প্রিজদের আনন্দ-নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডের মেয়েদের দাপট দেখে সবাই মোটামুটি ধরেই নিয়েছিল, ওরা সেমিফাইনালে যাচ্ছেই। টানা তিন জয়ে সেই পথে ভালোভাবেই টিকে ছিল দলটি। কিন্তু পরশু শেষ গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকা কেড়ে নিয়েছে নিউজিল্যান্ডের সব স্বপ্ন।
অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ‘এ’ থেকে দক্ষিণ আফ্রিকা পেল শেষ চারের টিকিট। সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে উঠেই সেমিতে পা রাখার আনন্দে নাচ শুরু করে দেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, যার নেতৃত্বে ছিলেন অধিনায়ক মিগনন ডু প্রিজ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম সেমিতে পা রেখে ফ্রিজ যেন হাতে পেলেন আকাশের তারা, ‘এটা আমাদের জন্য স্মরণীয় রাত।’ অভিনন্দন পেলেন? হেসে উত্তর, ‘মুঠোফোন তো বন্ধ ছিল, তাই দেখিনি অভিনন্দন বার্তা এসেছে কি না। তবে আমি নিশ্চিত, আমার মুঠোফোনে অনেক টেক্সট চলে এসেছে এরই মধ্যে।’