প্রিমিয়ার হ্যান্ডবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হ্যান্ডবল লিগে খেলতে ঢাকায় এসেছেন ভারতের শমসের সিং৷ কিন্তু ভিসা জটিলতায় আসতে পারেননি হারদেব ও গ্রিনিজ। নারিন্দা প্রগতি বয়েজের হয়ে শমসের লিগের প্রথম ম্যাচেই দলকে বড় ব্যবধানে জিতিয়েছেন। তাঁর ১৪ গোলে কাল নারিন্দা প্রগতি বয়েজ ৩৫-২৫ গোলে হারিয়েছে প্রাইম স্পোর্টিং ক্লাবকে । আরামবাগ ৩৯-২১ গোলে মেনজিস ক্রীড়া চক্রকে হারিয়েছে। মেরিনার্স ২৭-২৭ গোলে ড্র করেছে ভ্রাতৃত্ব সমাজকল্যাণ সংঘের সঙ্গে।