প্রিমিয়ার কাবাডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানার মোটরস প্রিমিয়ার কাবাডি লিগে কাল সেনাবাহিনী ৬৩-১০ পয়েন্টে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ বর্ডার গার্ড ৬৫-১৪ পয়েন্টে শহীদ মোজাফফর স্মৃতি সংসদকে, বাংলাদেশ পুলিশ ১০১-১১ পয়েন্টে জুরাইন জনতা ক্লাবকে হারিয়েছে। প্রথম দিনে বৃষ্টিতে স্থগিত ম্যাচে বাংলাদেশ জেলের বিপক্ষে নৌবাহিনীকে জয়ী ঘোষণা করা হয়। ১৯-১১ পয়েন্টে এগিয়ে থাকায় নৌবাহিনীর পক্ষে রায় দেয় কাবাডির নির্বাহী কমিটি।