প্রিমিয়ার কাবাডি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন কাবাডি স্টেডিয়ামে রানার গ্রুপ প্রিমিয়ার কাবাডি লিগে কাল বিমানবাহিনী ২টি লোনাসহ ৩৯-১৪ পয়েন্টে দিলকুশা স্পোর্টিংকে, ফায়ার সার্ভিস দল ৪টি লোনাসহ ৫৪-১৯ পয়েন্টে জুরাইন জনতা ক্লাবকে ও ঢাকা ওয়ান্ডারার্স ৪টি লোনাসহ ৫২-৮ পয়েন্টে যাত্রাবাড়ীর ফারুক স্মৃতি সংসদকে হারিয়েছে। নেত্রকোনায় ফুটবল: নেত্রকোনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাল নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে সান্দিকোনা স্কুলের মেয়েরা ২-০ গোলে হারিয়েছে সদর উপজেলার খতিবনগুয়া সরকারি স্কুলকে। গোল করেছে স্বর্ণা আর শাবনুর। —কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি